ঢাকা, বুধবার, ২৪ জুন, ২০২৬

বুটেক্সে র‍্যাগ ডে বন্ধের নির্দেশনা জানিয়ে শিক্ষার্থীদের নোটিশ

ads

আগামী ৩০ দিনের মধ্যে ‘র‌্যাগ ডে’ পালনের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টিসহ নগ্ন, অশ্লীল, উন্মত্ত, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড বন্ধে গত ১৭ এপ্রিল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ একটি আদেশ দেন।


হাইকোর্ট কর্তৃক এ আদেশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’ উদযাপন বন্ধের নির্দেশ দেয়। ইউজিসির এই নির্দেশনা অনুসারে সোমবার (২২ আগস্ট) বুটেক্স রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর ও চার হলের প্রভোস্টদের অনুরোধ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৪৫১৫/২০২২-এর একটি আদেশে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ ডে উদযাপনের নামে সব ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।


এ সম্পর্কে বুটেক্স প্রক্টর অধ্যাপক ড. মশিউর রহমান খান বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইউজিসি থেকে র‍্যাগ ডে এর নামে ৬ ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছি।

ads
ads
ads

Our Facebook Page